সার্ভিস বেইজড বিজনেসের জন্য ফেসবুকের কোন অ্যাড ফরম্যাটটা ভালো: Instant Form Lead Ad না Website/Landing Page Lead Ad?

instant form lead ad vs landing page lead ad

Share This Post

আমাদের মতে, সার্ভিস বেইজড বিজনেসের জন্য Instant Form Lead Ad ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ লিড অ্যাডের চেয়ে অনেক বেশি কার্যকর। নিচে এর কারণগুলো দেওয়া হলো:

১. সহজ ফর্ম সাবমিশন:

Instant form Lead Ad-এ ইউজারদের অন্য কোনো ওয়েবসাইটে যেতে হয় না। ফেসবুকের ভেতর থেকেই অটোফিল ফর্ম সাবমিট করা যায়, তাই প্রক্রিয়াটা খুবই দ্রুত ও সহজ। কিন্তু Website Lead Ad-এ ক্লিক করলে ইউজারকে আলাদা একটি ওয়েবসাইটে নিয়ে যায়, যেখানে অনেক সময় লোডিং দেরি হয় বা ইউজার বিরক্ত হয়ে ব্যাক করে ফেলে।

২. ফাস্ট লোডিং এবং স্মুথ ইউএক্স (User Experience):

Instant form leads ad-এর ফর্ম ফেসবুকেই ওপেন হয় বলে একদম ইনস্ট্যান্ট লোড হয়। অন্যদিকে, Website Lead Ad-এ ফর্ম লোড হতে সময় লাগে, বিশেষ করে যদি ওয়েবসাইটটা ভারী বা স্লো হয়। এতে অনেক ইউজার পুরো পেজ লোড না হতেই চলে যায়।

৩. কম খরচে (Low CPM) বেশি রেজাল্ট:

Instant form Lead Ad-এ ইউজার ফেসবুকের বাইরে না যাওয়ায়, ফেসবুক এমন অ্যাডকে বেশি প্রোমোট করে এবং এর CPM তুলনামূলকভাবে কম হয়। এতে কম বাজেটে বেশি মানুষকে টার্গেট করা যায়। অন্যদিকে, ওয়েবসাইট লিড অ্যাডে ফেসবুক বেশি চার্জ নেয় কারণ ইউজারকে প্ল্যাটফর্ম থেকে বের করে দিতে হচ্ছে।

৪. ভালো টার্গেটিং এবং ডেটা ট্র্যাকিং:

Instant form Lead Ad-এর সবচেয়ে বড় সুবিধা হলো, ফেসবুক নিজেই জানে কারা ফর্ম সাবমিট করছে। ফলে সময়ের সাথে সাথে ফেসবুক আরও এক্স্যাক্টলি সেই ধরনের ইউজারদের কাছে অ্যাড দেখায় যারা আগ্রহী।
কিন্তু Website Lead Ad-এ ইউজার ফর্ম সাবমিট করলে ফেসবুক সেটা ডিরেক্টলি বুঝতে পারে না। এজন্য Pixel ও Custom Event সেট করতে হয়। তাও সবসময় পারফেক্টলি কাজ করে না—বিশেষ করে Apple ডিভাইস বা Firefox এর মতো privacy-focused ব্রাউজারে। এই সমস্যার সমাধানে Server-side tracking লাগতে পারে, যা টেকনিক্যাল ও সময়সাপেক্ষ।

৫. সহজ সেটআপ, কম ঝামেলা:

Instant form Lead Ad সেটআপ করা খুবই সহজ। একবারেই কয়েক মিনিটে ফর্ম বানিয়ে অ্যাড রান করা যায়। কিন্তু ওয়েবসাইট লিড অ্যাডের ক্ষেত্রে ডেভেলপার লাগবে, ফর্ম ডিজাইন করতে হবে, এবং অনেক সময় চাইলে কাস্টম লজিকও সেট করা যায় না। এতে খরচ ও সময়—দুটোই বাড়ে।

সংক্ষেপে:

Instant form Lead Ad সার্ভিস বেইজড বিজনেসের জন্য অনেক বেশি উপযোগী। কারণ:

  • সেটআপ সহজ

  • খরচ কম

  • বেশি লিড আসে

  • টার্গেটিং একিউরেট

অন্যদিকে Website বা Landing Page Lead Ad-এ:

  • খরচ বেশি

  • লিড কম

  • ডেভেলপারের উপর নির্ভর করতে হয়

  • ট্র্যাকিং জটিল ও সময়সাপেক্ষ

তাই, নতুন কিংবা চলমান সার্ভিস বেইজড বিজনেসগুলোর জন্য আমাদের সুপারিশ – শুরুটা হোক Instant form Lead Ad দিয়েই।

আমরা সার্ভিস বেসড বিজনেস জন্য লিডস অ্যাড রান করে থাকি। এ বিষয়ে আরও জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

More To Explore

instant form lead ad vs landing page lead ad
Facebook Ad

সার্ভিস বেইজড বিজনেসের জন্য ফেসবুকের কোন অ্যাড ফরম্যাটটা ভালো: Instant Form Lead Ad না Website/Landing Page Lead Ad?

আমাদের মতে, সার্ভিস বেইজড বিজনেসের জন্য Instant Form Lead Ad ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ লিড অ্যাডের চেয়ে অনেক বেশি কার্যকর। নিচে এর কারণগুলো দেওয়া হলো:

Facebook message ad vs Facebook leads ad
Facebook Ad

সার্ভিস বেসড বিজনেস জন্য কোন অ্যাড ফরম্যাট ভালো? ফেসবুক মেসেজ অ্যাড নাকি ফেসবুক লিডস অ্যাড?

সার্ভিস বেসড বিজনেস জন্য ফেসবুক লিডস অ্যাডই ভালো, মেসেজ অ্যাড নয়। কারণ, মেসেজ অ্যাডের জন্য আলাদা একজন লোক রাখতে হয়, যিনি সারাদিন মেসেজের রিপ্লাই দেবেন।